Dhaka , Wednesday, 30 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ fa fa-square মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন fa fa-square নোয়াখালীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩ fa fa-square সোনাইমুড়ীতে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা fa fa-square নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবার পেল ১ কোটি ২৩ লাখ টাকা fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ fa fa-square কোম্পানীগঞ্জে AMT Science Club-এর বিজ্ঞান অলিম্পিয়াডের বাছাই পর্ব সম্পন্ন fa fa-square নোয়াখালীতে প্রথম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল, শিরোপা গেল কোম্পানীগঞ্জ ও নোয়াখালী পৌরসভার ঘরে fa fa-square কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি,

নোয়াখালীতে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী জেলা শহরের মাইজদী হাসপাতাল সড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, মাইজদী হাসপাতাল সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে ছোট-বড় মিলিয়ে শতাধিক দোকান ও বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। এসব স্থাপনার কারণে রোগী, স্বজন ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হতো। পাশাপাশি সড়কের দুই পাশে দোকানপাট বসায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ত।

জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে এর আগে একাধিকবার অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। পরে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে এসব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানকালে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, ফিরোজ আলম মতিন এবং সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নোয়াখালী শহরের প্রধান সড়কের দুই পাশে অবৈধ দখল ও ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করা হবে। এছাড়া যেসব এলাকায় অবৈধ স্থাপনা ও সড়কের পাশে দোকানপাট রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো বলেন, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে যাতে কেউ সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা বসাতে না পারে এবং অভিযানে কেউ বাধা না দেয়, সে জন্য তারা প্রশাসনকে সহযোগিতা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ

নোয়াখালীতে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: 09:49:27 pm, Tuesday, 29 September 2026