Dhaka , Tuesday, 29 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা fa fa-square নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবার পেল ১ কোটি ২৩ লাখ টাকা fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ fa fa-square কোম্পানীগঞ্জে AMT Science Club-এর বিজ্ঞান অলিম্পিয়াডের বাছাই পর্ব সম্পন্ন fa fa-square নোয়াখালীতে প্রথম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল, শিরোপা গেল কোম্পানীগঞ্জ ও নোয়াখালী পৌরসভার ঘরে fa fa-square কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি, fa fa-square নোবিপ্রবি বাসে ভাঙচুর, চালককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ২ fa fa-square সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square কোম্পানীগঞ্জে কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দুই তরুণ আহত,

সোনাইমুড়ীতে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা

নোয়াখালীর সোনাইমুড়ীতে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে চলছে ভুয়া কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা। এতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন জটিল রোগ থেকে সারিয়ে তোলার কথা বলে পানিপড়া ও তাবিজ-কবজের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।

অভিযোগ উঠেছে, উপজেলার হাটগাঁও গ্রামের মৃত মোজাফফর আহমেদের পুত্র মানিক ওরফে মানিকখোনার সর্বরোগ নিরাময়ের নামে ভুয়া কবিরাজি, অপচিকিৎসা ও রমরমা প্রতারণার জালে দিশেহারা সাধারণ মানুষ।আইন লঙ্ঘন, ভুয়া লাইসেন্স প্রদর্শন ও জীবনহানির মারাত্মক ঝুঁকিতে হাজারো সমস্যাগ্রস্ত রোগীরা। চিকিৎসাবিদ্যার কোনো প্রাতিষ্ঠানিক সনদ নেই।নেই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) বা কোনো স্বীকৃত আয়ুর্বেদিক/ইউনানী বোর্ডের ন্যূনতম নিবন্ধন।
বাংলাদেশে হাইকোর্ট এবং প্রচলিত আইন অনুযায়ী অনিবন্ধিত ও ভুয়া কবিরাজি বা তান্ত্রিক চিকিৎসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। দেশের উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা ও আইন থাকা সত্ত্বেও ভুয়া কবিরাজ আইন অমান্য করে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও অপচিকিৎসা চালিয়ে আসছে।

তথ্য বলছে, উপজেলার হাটগাঁও গ্রামের মৌলভী আব্দুল খালেকের পুত্র গোলাম ফারুক মানিক খোনারের ভুয়া কবিরাজি বন্ধ চেয়ে মহামান্য হাইকোর্টে ২৩৫৪/১৭ একটি রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশনের আলোকে তৎকালীন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ফয়সাল সরে জমিনে গিয়ে কার্যক্রম বন্ধ করেন। পরে তিনি ১৮ নভেম্বর ২০১৭ ইং তারিখে বিজ্ঞ আদালতে মতামত দাখিল করেন। এরপরও তার কবিরাজি ব্যবসা পরিচালনা করায় গত (৩) জানুয়ারি ২০১৭ সালে সাবেক ইউএনও রবিউল ফয়সাল তাকে গ্রেফতার করেন। গাড়িতে উঠানোর পর তার অনুগত বাহিনী ইউএনওর গাড়ি ভাঙচুর করে এবং মানিক খোনারকে ছিনিয়ে নিয়ে যায়। বোমা ফাটিয়ে তাণ্ডব সৃষ্টি করে। পরবর্তীতে ইউএনও তাকে না পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে তার সহযোগী মেয়ে মিম ও মিলন নামক (২) দুজনকে গ্রেফতার করে নিয়ে যায়।সে সময় ইউএনও ১০ হাজার টাকা জরিমানা করেন। মিলনকে তিন মাসের কারাদণ্ড প্রধান করেন। এবং তার অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন। সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশরাত জাহান তার আস্তানায় সিলগালা করেন।পরে তিনি মুচলেকা দেন।

এ বিষয়ে মানিক খোনারের মুঠো ফোনে একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন,তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। তবুও সে কবিরাজি ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা

সোনাইমুড়ীতে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা

প্রকাশিত: 06:14:09 pm, Monday, 28 September 2026