Dhaka , Thursday, 29 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে বছরজুড়ে মেলা, চাপে স্থানীয় ব্যবসায়ীরা: অনুমতি ও রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০

নোয়াখালীতে র‍্যাবের অভিযানে ভাঙচুর-চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার।

নোয়াখালীর বেগমগঞ্জে গুরুতর আঘাত, ঘরবাড়ি ভাঙচুর ও চুরির মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।

র‍্যাব জানায়, ২৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একলাশপুর এলাকার পাসপোর্ট অফিসের পশ্চিম পাশে আব্দুস সাত্তারের মুদি দোকানের সামনে থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী একজন বয়োবৃদ্ধা নারী, যিনি আসামিদের মা। পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছিল।

অভিযোগ অনুযায়ী, গত ১৯ এপ্রিল সকালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে আসামিরা ঘরের তালা ভেঙে প্রবেশ করে আসবাবপত্র, টিভি ও ফ্রিজসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি করে।

একই সময় আলমারি থেকে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা) এবং নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

পরে সেদিন বিকেল সাড়ে ৫টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় বাড়িতে প্রবেশ করে ভুক্তভোগী ও তার পরিবারের ওপর হামলা চালায়।

এ সময় সাইফুল ইসলাম লোহার রড দিয়ে আঘাত করলে ভুক্তভোগীর চোখের নিচে গুরুতর জখম হয়। হামলার সময় ঘরের দরজা-জানালা ভাঙচুর করে আরও প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা কার্যক্রম জোরদার করে এবং পরবর্তীতে বিশেষ অভিযানে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে বছরজুড়ে মেলা, চাপে স্থানীয় ব্যবসায়ীরা: অনুমতি ও রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন

নোয়াখালীতে র‍্যাবের অভিযানে ভাঙচুর-চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার।

প্রকাশিত: 04:50:55 pm, Friday, 24 April 2026