Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে মোবাইল ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল-টাকা ছিনতাই

মো:আরিফ হেসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর সদর উপজেলায় গভীর রাতে এক মোবাইল ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত প্রায় ১২টার দিকে দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের লেদু মিয়ারগো বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন (২৭) খলিফারহাট বাজারের পরিচিত মোবাইল ব্যবসায়ী ও বারাইপুর গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে।

সাদ্দামের বড় ভাই মো. লিটন জানান, খলিফারহাট বাজারে সাদ্দামের দুটি মোবাইলের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সেদিনও তিনি রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বারাইপুর এলাকার একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলের গতি কমানো মাত্রই দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পালানোর চেষ্টা করলে পিছন দিক থেকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জানান, গুলিটি তার শরীরে আটকে রয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা রহিম উল্যা বলেন, “এই এলাকায় আগেও কয়েকবার ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। কিন্তু এবার তো গুলিও চালানো হলো। আমরা রাতে বের হতে ভয় পাই। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে আরও বড় ঘটনা ঘটতে পারে।”

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক তৈরি করেছে, এবং বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে মোবাইল ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল-টাকা ছিনতাই

প্রকাশিত: 06:07:38 pm, Thursday, 4 December 2025