ঢাকাThursday , 27 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

Link Copied!

সোনাইমুড়ী প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেনা-পাওনা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুর রহিম (৫৭) নামে এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার সকাল পৌনে ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে তাকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। নিহত আব্দুর রহিম পাশ্ববর্তী লক্ষীপুর জেলার পার্বতীপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে এবং সোনাইমুড়ী আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারীর মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেনা-পাওনা নিয়ে তর্কের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আব্দুর রহিমকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চাটখিল সেন্টাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বৃহস্পতিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন চক্রবর্তী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, “দেনা-পাওনা সংক্রান্ত বিরোধের জের ধরেই ব্যবসায়ী আব্দুর রহিমকে মারধর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: