নোয়াখালী জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (৩১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এর আগে রোববার (৩০ আগস্ট) দিনব্যাপী জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় মোট ১৮টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ২১ জনের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী এবং ১৯ জন মাদকসেবী রয়েছেন।
এর মধ্যে বেগমগঞ্জ মডেল থানার পৃথক অভিযানে ১১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
সেনবাগ থানায় মাদকসেবনের দায়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া সোনাইমুড়ী থানার অভিযানে ২ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। কবিরহাট থানার অভিযানে আরও ২ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরে মোবাইল কোর্ট তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমও জোরদার করা হবে।
Dhaka
,
Tuesday, 1 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
সভা হয়, সিদ্ধান্ত হয়—সমাধান আসে না: সমস্যার ভারে নাকাল কোম্পানীগঞ্জ!
fa fa-square
নোয়াখালীতে আইন-শৃঙ্খলা ও জনকল্যাণে বিশেষ ভার্চুয়াল সভা
fa fa-square
কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩
fa fa-square
কোম্পানীগঞ্জ,বসুরহাটে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই,
fa fa-square
নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
fa fa-square
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১
fa fa-square
নোয়াখালীর প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরবে গুলি করে হত্যা, হামলাকারীরও মৃত্যু,
fa fa-square
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
fa fa-square
কোম্পানীগঞ্জে পরিবারের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
fa fa-square
বেগমগঞ্জে র্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১
-
হিমেল আহাম্মেদ - প্রকাশিত: 09:02:41 am, Monday, 31 August 2026
- 67 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়













