নোয়াখালী পৌরসভার দত্তবাড়ি এলাকায় বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে দত্তবাড়ি মোড় এলাকায় এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা যায়, ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ২৫৩ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স নীড় এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম বলেন, অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের সচেতন করতে দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Dhaka
,
Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
fa fa-square
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,
fa fa-square
নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ
fa fa-square
নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
fa fa-square
সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন
fa fa-square
হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ
fa fa-square
দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫
fa fa-square
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০
fa fa-square
সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত
fa fa-square
হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ
নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
-
মো:আরিফ হোসেন - প্রকাশিত: 01:10:54 pm, Sunday, 4 January 2026
- 57 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়























