ঢাকাSaturday , 7 February 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

Link Copied!

নোয়াখালীর সুবর্ণচরে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবতীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে মো. ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একই রাতে সুবর্ণচর উপজেলার চর আমিনুল হক গ্রাম থেকে অভিযুক্ত ফারুককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ফারুক চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের মৃত অজি উল্যার ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসা করেন। তখন সে জানায়, অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ফারুক ভুক্তভোগীকে ফুসলিয়ে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় তাদের বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি তিনি ভোট চাইতে তাদের বাড়িতে এসেছিলেন বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা জানান, অভিযুক্ত ব্যক্তি দলের সঙ্গে সম্পৃক্ত বলে তাদের জানা নেই। তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মামলার প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: