Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতা এনামুল হক (২৪) মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে কবিরহাট বাজারের একটি নির্মীয়মাণ ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করার সময় ১১ হাজার ভোল্টেজ লাইনে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।

নিহত এনামুল হক কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বলি বাড়ির তনু মিয়ার ছেলে এবং ছাত্রদলের ওই ওয়ার্ড শাখার সাবেক সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি থাই অ্যালুমিনিয়ামের কাজ করতেন বলে জানান নিহতের চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন।

তিনি আরও জানান, কাজ করার সময় অসাবধানতাবশত পাশের উচ্চ ভোল্টেজ লাইনের সংস্পর্শে এসে এনামুল গুরুতর দগ্ধ হন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, “পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এনামুলের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশিত: 12:41:44 pm, Saturday, 22 November 2025