ঢাকাMonday , 17 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৪,

আরমান হোসেন
November 17, 2025 10:46 am
Link Copied!

আরমান হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৭ নভেম্বর) সকালে পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী–রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। নিহত গোলাম সরোয়ার (৪৭) খুলনার পাংশি গ্রামের বাসিন্দা এবং মেঘনা গ্রুপে আর. এম হিসেবে নোয়াখালীতে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট–সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সোনাপুর থেকে কবিরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনিংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলাল হায়দার (৪৬) নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। তিনি কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের বাসিন্দা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ঘটনার পর ট্রেনিংকার ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলামও একই তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: