Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে পুলিশ সুপার এর বিদায় উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-

নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্‌-আল-ফারুকের বদলি উপলক্ষে আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এক আবেগঘন বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। বিদায়ী অতিথি ও সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্‌-আল-ফারুক।

সভায় উপস্থিত বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স সদস্যরা বিদায়ী পুলিশ সুপারকে ঘিরে নিজেদের স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে উঠে আসে তাঁর দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, সততা, মানবিকতা এবং সাহসিকতার অগণিত উদাহরণ। অনেকে অশ্রুসিক্ত নয়নে জানান, তাঁর নেতৃত্ব নোয়াখালী জেলা পুলিশের জন্য ছিল প্রেরণাদায়ক ও অনুকরণীয়।

বক্তারা বলেন, পুলিশ সুপার আব্দুল্লাহ্‌-আল-ফারুক একজন দক্ষ, সৎ, মেধাবী ও সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে নোয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দুর্যোগ মোকাবেলা এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মানবিক সেবা, নেতৃত্বগুণ ও ন্যায়পরায়ণতা তাঁকে নোয়াখালী জেলা পুলিশসহ সাধারণ মানুষের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার আব্দুল্লাহ্‌-আল-ফারুক বলেন,
“নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন ছিল আমার জন্য গৌরবের। সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সাথে কাজ করার চেষ্টা করেছি। কারও প্রতি আমার আচরণে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।”

এসময় তিনি সহকর্মী, প্রশাসন ও নোয়াখালীর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার ভবিষ্যৎ শান্তিময় হোক বলে কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রদান করা হয়।

এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার ওসি এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে পুলিশ সুপার এর বিদায় উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 04:28:19 pm, Saturday, 29 November 2025