Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর

নোয়াখালীর খবর-

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হাসিনা আক্তার (৫৫)। তিনি চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে সিএনজিচালিত অটোরিকশা করে হাসিনা আক্তার আমিন বাজার থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়, এতে হাসিনা আক্তারসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিনা আক্তারকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া জানান, ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ

নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর

প্রকাশিত: 09:05:49 am, Wednesday, 15 October 2025