Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে পরিক্ষায় নকল করতে গিয়ে ধরা খেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আরমান হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর সদর উপজেলায় পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার পর অভিমানে ফারহানা আক্তার মোহনা (১২) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মোহনা বিনোদপুর ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের মো. ফরহাদের মেয়ে এবং বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতের চাচা সাইফুল ইসলাম তানিম জানান, সকালে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয় মোহনা। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন যে সে বিদ্যালয়ের শৌচাগারে আত্মহত্যা করেছে। তিনি বলেন, “পরীক্ষা চলাকালীন নকলসহ ধরা পড়েছিল। এ ঘটনার পর সে অভিমানে এটা করেছে বলে শুনেছি। তবে তদন্তে প্রকৃত কারণ জানা যাবে।”

বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক সরওয়ার রিজভী জানান, মোহনা পরীক্ষার হলে নকল করতে গিয়ে ধরা পড়ে। এরপর তার উত্তরপত্র ফিরিয়ে দেওয়া হয়। পরীক্ষা শেষে সে শৌচাগারের গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। অন্যান্য শিক্ষার্থীরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

এ ঘটনায় বিদ্যালয়পাড়াসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে পরিক্ষায় নকল করতে গিয়ে ধরা খেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: 01:58:47 pm, Thursday, 27 November 2025