Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীতে থাই জুয়ার আসরে অভিযান, মূল হোতাসহ গ্রেফতার ৬

নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে থাই জুয়ার আসর থেকে চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

একই অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি, ধর্ষণচেষ্টা মামলার এক আসামি, এক পরোয়ানাভুক্ত আসামি এবং গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গ্রেফতার ও আটক ব্যক্তিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে থাই জুয়ার আসর থেকে ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন আব্দুস ছাত্তার (৩৬), মো. সোহেল (৩৫), নুর নবী (৩৪), কবির হোসেন (৪১), মো. ইকবাল (৪৫) এবং টিপু সুলতান (২৯)।

এ ছাড়া পৃথক অভিযানে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরমান হোসেন রাজুকে গ্রেফতার করা হয়।

একই সময়ে পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম খলিল (ইমন) এবং ধর্ষণচেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেনকেও গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে খিলপাড়া ইউনিয়নের মল্লিকাদীঘিরপাড়া এলাকা থেকে ইয়াছিন আরাফাত সৌরভ নামে এক যুবককে গাঁজাসহ আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, “জুয়া, মাদক, সন্ত্রাস এবং পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীতে থাই জুয়ার আসরে অভিযান, মূল হোতাসহ গ্রেফতার ৬

প্রকাশিত: 12:38:46 pm, Tuesday, 30 June 2026