Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৯৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

বেগমগন্জ প্রতিনিধি:
নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে বেগমগঞ্জ মডেল থানা এলাকায় ৯৪ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাজীপুর মহাজন বাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. ইয়াছিন আরাফাত (২২)। তিনি মৃত জসিম উদ্দিনের পুত্র ও শাহিনুর আক্তার রেখার সন্তান। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার মহাজন বাড়িতে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর সদস্যরা জানতে পারেন যে ঐ এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মদ বিক্রির প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি জানার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এর তত্ত্বাবধানে এবং পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক এর সার্বিক নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে ইয়াছিন আরাফাতকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী আরমান হোসেন (২৫) পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

পরে গ্রেপ্তারকৃত ইয়াছিন আরাফাতের স্বীকারোক্তিতে তার বাড়ির পাশের ডোবায় বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় আরও ৮৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। সর্বমোট ৯৪ (চুরানব্বই) বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইয়াছিন এবং পলাতক আরমান দুজনেই পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৯৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: 07:19:38 am, Thursday, 23 October 2025