নোয়াখালীর সদর উপজেলার কালাধরা ইউনিয়নে ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ইউসুফ ওরফে রুবেল (৩৭)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের চরলক্ষী গ্রামের আব্দুল হালিমের ছেলে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১১ (নোয়াখালী) ও র্যাব-৭ (চট্টগ্রাম) এর যৌথ অভিযানে নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গত বছরের ১১ জানুয়ারি রাত আনুমানিক ২টার দিকে নোয়াখালীর সদর উপজেলার কালাধরা ইউনিয়নে ডাকাতির সময় এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে এরই মধ্যে তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে ইউসুফ ওরফে রুবেলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
র্যাব নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Dhaka
,
Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
fa fa-square
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,
fa fa-square
নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ
fa fa-square
নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
fa fa-square
সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন
fa fa-square
হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ
fa fa-square
দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫
fa fa-square
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০
fa fa-square
সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত
fa fa-square
হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ
নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ: র্যাবের অভিযানে গ্রেপ্তার ১
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত: 11:56:10 am, Tuesday, 13 January 2026
- 52 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়























