1. news@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর : নোয়াখালীর খবর
  2. hello@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা,চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ: মুরগির খামারের নিচে মাছ চাষ বন্ধের দাবি চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মাকে গলা কেটে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় পুলিশের জালে ৩ আসামি গ্রেপ্তার, কোম্পানীগঞ্জে হৃদয়বিদারক বিদায়: ইতালিতে হত্যার শিকার একই পরিবারের তিন বাংলাদেশির দাফন সম্পন্ন,

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

হিমেল আহাম্মেদ
  • প্রকাশিত: রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬

নোয়াখালীতে চাঞ্চল্যকর ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ মো. শওকত আলী দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র ও মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৩ মার্চ নোয়াখালী সদরের মাইজদী বাজার পুরাতন কলেজ পুকুরে আসামি সৌরভ একটি কুকুর গোসল করানোর সময় স্থানীয় আনোয়ার হোসেনের অনুমতি ছাড়া তার শ্যাম্পু ব্যবহার করেন। এ নিয়ে প্রতিবাদ করলে সৌরভ আনোয়ারকে মারধর করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় পুরাতন কলেজ রোডে সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে আনোয়ারের বন্ধু ফজলে হুদা রাজিব, সাইফুল ইসলাম ওয়াসিম ও ইয়াসিন কুকুরকে শ্যাম্পু দিয়ে গোসল করানোর প্রতিবাদ করেন।

একপর্যায়ে ফিরোজ মাহমুদ বাপ্পির নেতৃত্বে আসামিরা সেখানে সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ফজলে হুদা রাজিব (২৬), সাইফুল ইসলাম ওয়াসিম (২৫) ও ইয়াসিন (২৭) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত তিনজনই নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইজদী বাজার এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহত রাজিবের মা কামরুন নাহার ছবি বাদী হয়ে বেগমগঞ্জ থানায় আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটির জিআর নম্বর ৪২৭/১৬ এবং পরবর্তীতে দায়রা মামলা নম্বর ৭৬৫/১৯ হিসেবে বিচার কার্যক্রম চলে।

দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি ওমর সানি সাজু, ওমর শরিফ সুলতান ও সৌরভকে মৃত্যুদণ্ড এবং ফিরোজ মাহমুদ বাপ্পি, কুদরত উল্যা ও হারুন অর রশিদ বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বরকত উল্যা রাশেদ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি তাফাক্কার হোসেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী শামসুদ্দিন জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার আসামিদের বাড়ি নোয়াখালীর মাইজদী বাজার পুরাতন কলেজের অনন্তপুর এলাকায় বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews