Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীতে টনসিল ও পলিপাসের ভুল অপারেশনে রোগীর মৃত্যু, পালালেন চিকিৎসক

মোহাম্মদ আরিফ হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালী জেলা শহর মাইজদী হাউজিং এলাকার ই.এন.টি হাসপাতালে টনসিল ও পলিপাস অপারেশনের ভুল চিকিৎসায় রিংকি আক্তার (২০) নামের এক যুবতীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রিংকি আক্তার সদর উপজেলার বাসিন্দা।

স্থ স্থানীয়রা জানান, নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ডা. মো. মজিবুল হক বৃহস্পতিবার সকালে রিংকির টনসিল ও পলিপাস অপারেশন করেন। অপারেশনের কিছুক্ষণ পরই রিংকির অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। তখন তাকে অন্য চিকিৎসা কেন্দ্রে নেয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু এর আগেই তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।

মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেন রোগীর স্বজন ও স্থানীয়রা। তারা জানান, অপারেশনে গাফিলতি ও ভুল চিকিৎসার কারণেই রিংকির মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ভেতরে উত্তেজনা সৃষ্টি হলে চিকিৎসক ডা. মজিবুল হক ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী দ্রুত হাসপাতাল ত্যাগ করে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। রিংকির মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীতে টনসিল ও পলিপাসের ভুল অপারেশনে রোগীর মৃত্যু, পালালেন চিকিৎসক

প্রকাশিত: 11:07:25 am, Saturday, 29 November 2025