Dhaka , Friday, 4 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে এমপি ফখরুল ইসলামের অনুদান হস্তান্তর fa fa-square জুলাই গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৮ শহীদকে উৎসর্গ করে নোবিপ্রবি ছাত্রদলের বৃক্ষরোপণ fa fa-square নোয়াখালীতে জবাই করা চিত্রা হরিণ উদ্ধার, পালিয়ে গেলেন মাংস ব্যবসায়ীরা fa fa-square নোয়াখালীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ fa fa-square কবিরহাটে রডবোঝাই ট্রাক ডাকাতি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার fa fa-square কোম্পানিগঞ্জে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে অস্বীকৃতি, সচিবের বিরুদ্ধে হয়রানি ও বৈষম্যের অভিযোগ মেরিন অফিসার এর, fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাটে এফএএফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ fa fa-square নোবিপ্রবিতে ১৬ সেপ্টেম্বর নবীন বরণ, প্রধান অতিথি জনপ্রশাসন উপদেষ্টা fa fa-square ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জ,বসুরহাটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ fa fa-square নোয়াখালীতে চুরি করতে এসে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে গণপিটুনি

নোয়াখালীতে জবাই করা চিত্রা হরিণ উদ্ধার, পালিয়ে গেলেন মাংস ব্যবসায়ীরা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি ওজনের একটি জবাই করা চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাংস ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর আতাউরসংলগ্ন এলাকায় হাতিয়া কোস্টগার্ড স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চর আতাউরসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাংস ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪০ কেজি ওজনের একটি জবাই করা হরিণ উদ্ধার করা হয়।

উদ্ধার করা হরিণটি পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, উদ্ধার করা হরিণটি নিয়ে বন বিভাগের পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে বন বিভাগের পরবর্তী কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে এমপি ফখরুল ইসলামের অনুদান হস্তান্তর

নোয়াখালীতে জবাই করা চিত্রা হরিণ উদ্ধার, পালিয়ে গেলেন মাংস ব্যবসায়ীরা

প্রকাশিত: 04:50:54 pm, Thursday, 3 September 2026