Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীতে জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় জনতার ধাওয়ায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অস্ত্রধারী যুবক। এ ঘটনায় অস্ত্রের উৎস এবং অভিযুক্তকে গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়াবাগ বাজারে বাবুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে বেতুয়াবাগ বাজারে স্থানীয় লোকজন তুহিন নামে এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবক অস্ত্রটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, পালিয়ে যাওয়া যুবকের নাম তুহিন। পূর্ব বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনি বিদেশি পিস্তল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাতের চেষ্টা করেন।

এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম. মোশাররফ হোসেন বলেন, “পালিয়ে যাওয়া অস্ত্রধারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীতে জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী

প্রকাশিত: 03:22:21 pm, Tuesday, 9 June 2026