ঢাকাSaturday , 25 April 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইল ও দীর্ঘদিন যৌন নির্যাতনের অভিযোগে কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন (৪৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার পশ্চিম মির্জানগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২০ এপ্রিল ভুক্তভোগী তরুণী (১৯) আদালতে দুই শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন পূর্ব মির্জানগর গ্রামের আবদুস সোবহানের ছেলে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শংকর চন্দ্র মজুমদার (৪৮), যিনি তিন তক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

এছাড়া আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালে এসএসসি পরীক্ষার সময় প্রাইভেট পড়ার সূত্রে ভুক্তভোগীর সঙ্গে প্রধান শিক্ষকের পরিচয় হয়।

পরবর্তীতে বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন বিভিন্ন স্থানে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় শংকর চন্দ্র মজুমদারের সহযোগিতার কথাও এজাহারে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত বছরের ডিসেম্বরে ভুক্তভোগীর অন্যত্র বিয়ে হলেও পরবর্তীতে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও স্বামীর কাছে পাঠানো হয়।

এ ঘটনার জেরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
এরপরও ভুক্তভোগীকে পুনরায় চাপ, হুমকি ও ব্ল্যাকমেইল করা হয়। সর্বশেষ গত ১৩ এপ্রিল কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে তার পথরোধ করে কুপ্রস্তাব দেওয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, আদালতের নির্দেশে মামলা গ্রহণ করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: