Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেফতার ১

আরমান হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চোর সন্দেহে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ ১৭ মাস পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার আসামি মো. লুৎফুর রহমান ওরফে লাতু (৫৯) নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত নজির আহাম্মদের ছেলে।

পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আর এম ফয়জুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে লাতুকে আটক করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার পটভূমি

নিহত দিনমজুর মো. আলাউদ্দিন (২৬) বাটইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০২৪ সালের ১ মে রাতে নরোত্তমপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান এ.কে.এম সিরাজ উল্যাহর বাড়ির ঘাটলায় তাকে চোর সন্দেহে আটক করেন কেয়ারটেকার লাতু। পরে চেয়ারম্যানের নির্দেশে লাতুসহ কয়েকজন লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিন পালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ মে তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত ছাড়াই দাফন, পরে মামলা

স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে প্রথমে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। পরে নিহতের মায়ের বাদী হয়ে করা মামলার ভিত্তিতে ১৩ জুন কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত সম্পন্ন করে পুলিশ।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গ্রেফতার লাতু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ঘটনায় জড়িত অন্যান্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান পিবিআই এসপি আর এম ফয়জুর রহমান।

ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেফতার ১

প্রকাশিত: 02:11:59 pm, Wednesday, 3 December 2025