Dhaka , Thursday, 3 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানিগঞ্জে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে অস্বীকৃতি, সচিবের বিরুদ্ধে হয়রানি ও বৈষম্যের অভিযোগ মেরিন অফিসার এর, fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাটে এফএএফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ fa fa-square নোবিপ্রবিতে ১৬ সেপ্টেম্বর নবীন বরণ, প্রধান অতিথি জনপ্রশাসন উপদেষ্টা fa fa-square ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জ,বসুরহাটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ fa fa-square নোয়াখালীতে চুরি করতে এসে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে গণপিটুনি fa fa-square এমপি মোহাম্মদ ফখরুল ইসলামের উদ্বোধনে কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ fa fa-square প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কবিরহাট সরকারি কলেজে ক্রীড়াসামগ্রী বিতরণ। fa fa-square নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত ২ শিক্ষক fa fa-square ‘সন্ত্রাসী’ বা ‘অস্ত্রধারী ক্যাডার’ বলার আগে নথি যাচাই জরুরি: কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব। fa fa-square সেনবাগ ছিলোনিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৬ দোকান

নোয়াখালীতে চুরি করতে এসে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে গণপিটুনি

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে এক স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজারামপুর এলাকায় বসুন্ধরা কলোনীর পাশে টুনি বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

আহত স্কুলছাত্রীর নাম আফরা ইভনাত (১২)। সে ওই এলাকার এবিএম মোকাররম হোসেনের মেয়ে এবং হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। হামলায় তার হাত, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আটক যুবক নিজেকে কখনো জিসান, আবার কখনো মেহেদি নামে পরিচয় দিয়েছে। তার বাড়ি কুমিল্লার শাসনগাছা এলাকায় বলে জানিয়েছে সে।

আহত স্কুলছাত্রী ও তার পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ৮টার দিকে আফরা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তার বাবা-মা বাসার বাইরে ছিলেন। হঠাৎ বাসার একটি কক্ষে অপরিচিত এক তরুণকে দেখতে পেয়ে সে চিৎকার করে ওঠে। তরুণটি বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় আফরা তাকে ধরার চেষ্টা করে। তখন ওই যুবক ধারালো কিছু দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

পরে আফরার আত্মচিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা জানান, ঘটনার পর পাশের একটি বাসা থেকে গায়ে কাদা মাখা অবস্থায় ওই যুবককে আটক করেন স্থানীয় লোকজন। এ সময় সে নিজেকে মাদক বিক্রেতা হিসেবে পরিচয় দেয়।

স্থানীয়দের কাছে ওই যুবক দাবি করে, গত রাতে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নোয়াখালী রেলস্টেশনে নামে সে। সেখানে প্ল্যাটফর্মে সাদ্দাম নামে এক যুবকের কাছে গাঁজাগুলো বিক্রি করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বসুন্ধরা কলোনীর পাশ দিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়।

সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোট: আটক যুবকের বিরুদ্ধে চুরি ও হামলার অভিযোগের পাশাপাশি তার মাদকসংক্রান্ত দাবির বিষয়টিও পুলিশ যাচাই করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানিগঞ্জে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে অস্বীকৃতি, সচিবের বিরুদ্ধে হয়রানি ও বৈষম্যের অভিযোগ মেরিন অফিসার এর,

নোয়াখালীতে চুরি করতে এসে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে গণপিটুনি

প্রকাশিত: 11:39:04 am, Wednesday, 2 September 2026