Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীতে কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

নোয়াখালী জেলা কারাগারে হুমায়ুন কবির প্রকাশ মাঈন উদ্দিন (৩৫) নামে এক হাজতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হুমায়ুন কবির নোয়াখালীর চাটখিল উপজেলার বগাদিয়া গ্রামের মৃত সোলাইমানের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হলে কারা কর্তৃপক্ষ প্রথমে কারা মেডিক্যালে ইসিজি করান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গত ১৯ এপ্রিল একটি চুরির মামলায় চাটখিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে আনার পর তার শরীরে আঘাতের কিছু চিহ্ন পাওয়া গিয়েছিল বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “জুমার নামাজের আগ মুহূর্তে হাজতি হুমায়ুন কবির অসুস্থতা অনুভব করলে তাকে তাৎক্ষণিক কারা মেডিক্যালে নেওয়া হয়। ইসিজি রিপোর্টে অবস্থা গুরুতর দেখা দিলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীতে কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

প্রকাশিত: 05:31:49 pm, Friday, 15 May 2026