Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে আনসার-ভিডিপি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক গ্রেপ্তার

হিমেল আহাম্মেদ | নোয়াখালীর খবর

নোয়াখালীতে নামে-বেনামে ভুয়া ঋণ বিতরণ ও প্রতারণার মাধ্যমে প্রায় ৯ কোটি টাকা আত্মসাৎের অভিযোগে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দত্তেরহাট ও সেনবাগ শাখার সাবেক ব্যবস্থাপক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয় বিষয়টি নিশ্চিত করে। এর আগে দুদকের দায়ের করা মামলার ভিত্তিতে শনিবার (২৯ নভেম্বর) রাতে চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্রে জানা যায়, ব্যবস্থাপক আলমগীর তার দায়িত্বকালীন সময়ে অধিকাংশ অস্তিত্বহীন গ্রাহক, ভুয়া এনআইডি, জাল নম্বর ব্যবহার করে এবং প্রকৃত গ্রাহকদের অজ্ঞাতে তাদের নামে ঋণ তুলে ব্যাংকের দুই শাখা থেকে প্রায় ৯ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছিলেন। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে এসব অনিয়মের সত্যতা পাওয়া যায়।

চলতি বছরের অক্টোবর মাসে ঘটনাটি প্রকাশ্যে এলে দুদক দুটি পৃথক মামলা দায়ের করে। এরপর থেকেই আলমগীর হোসেন পলাতক ছিলেন।

র‌্যাব তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে দুদকের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে আনসার-ভিডিপি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক গ্রেপ্তার

প্রকাশিত: 08:24:10 am, Sunday, 30 November 2025