Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নোয়াখালী জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে নজরদারিও জোরদার করা হয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনেও বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা প্রশাসনের দায়িত্ব।

তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকতে হবে। আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের পক্ষে। নোয়াখালীতে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এনএম নাসিরুদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার।

প্রকাশিত: 10:29:36 am, Tuesday, 23 June 2026