Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নির্মাণের ছয় বছরেই ধসে পড়ার শঙ্কা, কবিরহাটে মা ও শিশু কেন্দ্র নিয়ে আতঙ্ক,

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মুখবুল চৌধুরীর হাটে অবস্থিত ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবন নির্মাণের মাত্র ছয় বছরের মধ্যেই ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও ব্যাপক অনিয়মের কারণে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, যা ধসে পড়ার আশঙ্কা তৈরি করেছে।

জানা যায়, নোয়াখালী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মিত ভবনটিতে শুরু থেকেই ত্রুটিপূর্ণ কাজ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, দেয়াল, ছাদ ও বিমে একাধিক ফাটল স্পষ্টভাবে দৃশ্যমান, যা দিন দিন আরও বড় হচ্ছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে এখানে প্রতিদিন মা ও শিশুদের যাতায়াত থাকে।

এমন ঝুঁকিপূর্ণ ভবনে সেবা কার্যক্রম চালানো যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট অসাধু প্রকৌশলী ঠিকাদারের কাছ থেকে ঘুষ গ্রহণ করে নিম্নমানের কাজকে প্রশ্রয় দিয়েছেন।

ফলে সরকারের কোটি টাকার প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, একটি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার এমন দ্রুত অবনতি দায়িত্বহীনতা ও দুর্নীতিরই প্রতিফলন।

তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী প্রকৌশলী, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নির্মাণের ছয় বছরেই ধসে পড়ার শঙ্কা, কবিরহাটে মা ও শিশু কেন্দ্র নিয়ে আতঙ্ক,

প্রকাশিত: 09:55:51 am, Tuesday, 21 April 2026