ঢাকাSaturday , 8 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দলীয় নেতাদের নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ, প্রত্যাহার করলেন ফখরুল ইসলাম।

Link Copied!

আবদুর রহিম,নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম তার সাম্প্রতিক সংবাদ সম্মেলনে দেওয়া অরাজনৈতিক বক্তব্যের অংশটি প্রত্যাহার করে নিয়েছেন।

শনিবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন,

সংবাদ সম্মেলনে দেওয়া আমার অরাজনৈতিক বক্তব্যের অংশটুকু প্রত্যাহার করে নিলাম। আমার কথায় কেউ মনোকষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এ বিষয়ে নোয়াখালী খবর কে দেওয়া এক প্রতিক্রিয়ায় ফখরুল ইসলাম বলেন,

আমি দলের কিছু নেতাদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি কিছু মনোনয়ন বঞ্চিত ব্যক্তি আমার বিরুদ্ধে একটি গোষ্ঠীকে উস্কে দিয়ে আন্দোলনের চেষ্টা করছে—আমি তার তীব্র নিন্দা জানাই।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় বসুরহাটের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানাতে গিয়ে দলের কয়েকজন কেন্দ্রীয় নেতার বিষয়ে মন্তব্য করেছিলেন।

পরবর্তীতে তিনি সেই বক্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করে তা প্রত্যাহার করেন।

দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিএনপি সমর্থকরা তার এই অবস্থানকে দায়িত্বশীল ও পরিপক্ব রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: