Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

থানার পাশের মার্কেট থেকে ১২০ ভরি স্বর্ণ চুরি, আতঙ্কে নোয়াখালীর ব্যবসায়ীরা

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর মাইজদী শহরের থানার পাশের একটি সুপার মার্কেটের স্বর্ণের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’-এ এই চুরির ঘটনা ঘটে। দোকানটির মালিক মীর মোশারফ হোসেন।
দোকান মালিকের ছেলে ও দোকান পরিচালনাকারী মেহেরাজ হোসেন নিলয় জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত আনুমানিক ১০টার দিকে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা চোর দোকানের শাটারের তালা ভেঙে এবং গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডিসপ্লেতে রাখা প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় তারা।
তিনি আরও জানান, চুরির ঘটনার পর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে এখনো দোকান মালিক নিশ্চিতভাবে কত ভরি স্বর্ণ চুরি হয়েছে, তা জানাতে পারেননি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, থানার পাশের মার্কেট থেকে এ ধরনের বড় চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

থানার পাশের মার্কেট থেকে ১২০ ভরি স্বর্ণ চুরি, আতঙ্কে নোয়াখালীর ব্যবসায়ীরা

প্রকাশিত: 11:29:40 am, Friday, 2 January 2026