ঢাকাWednesday , 20 May 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চৌরাস্তা বাজারে চুরির চেষ্টা, মাদকসহ গণধোলাইয়ের পর দিদার নামে ১ যুবক আটক

Link Copied!

নোয়াখালীর সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা বাজার এলাকায় চুরির চেষ্টা করতে গিয়ে ইয়াবা ও গাঁজাসহ দিদার নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চৌরাস্তা বাজারে সেলিমের দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, আটক দিদার দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। মাদকের প্রভাবে তিনি প্রায়ই নিজের স্ত্রী ও সন্তানদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। এছাড়াও এলাকায় বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ এবং চুরির ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

বর্তমানে আটক দিদারকে স্থানীয় ইউপি সদস্য মামুন মেম্বারের হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে আন্ডারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি রুহুল আমিন বাহাদুর বলেন, “দিদার দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত।

মাদক সেবনের কারণে সে এলাকায় প্রায়ই মানুষের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়ায়। চুরি-সংক্রান্ত বিষয়েও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।”
স্থানীয়রা দ্রুত তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: