1. news@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর : নোয়াখালীর খবর
  2. hello@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চৌমুহনীর আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নোয়াখালী সেনবাগে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট বিয়ের আগে সর্বস্ব লুট! কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,, প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াখালীর কৃতী সন্তান গোলাম হাবিবের সাক্ষাৎ আলোচিত কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজমীর, কমিটিতে নেই আহ্বায়ক-সদস্যসচিব পদে নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ সেনবাগে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চৌমুহনীর আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজার এলাকার রিলাক্স আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে হোটেলটিতে অভিযান চালান। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আবু নাছের শরীফ (৬৩), মো. ইমন হোসেন (৩২), মো. হানিফ (৩৫), সাফায়েত হোসেন সাকিব (২৭), রিনা বেগম (৩৪), স্নেহা আক্তার (২১), মাইশা আক্তার (১৮), ইসরাত জাহান পূর্ণিমা (১৮), ফাতেমা আক্তার নুসরাত (১৮), জান্নাতুল ফেরদৌস মারিয়া (১৮), মরিয়ম আক্তার (৩০) ও মিম আক্তার (২৮)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews