Dhaka , Thursday, 29 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত

চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক: পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দিলো জনতা,

নোয়াখালীর চাটখিল পৌরসভায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু বকর সিদ্দিক সুমন (৪০) নামের এক অটোরিকশা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার পর আজ ওই এলাকায় পুনরায় এলে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে।আটককৃত আবু বকর সিদ্দিক সুমন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলা কোট ইউনিয়নের লক্ষীধর পাড়া (কংসি বাড়ি)-র আবুল কালামের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডের চাটখিল গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় সুমন। ঘটনাটি আশপাশের একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সুমনের চেহারা ও পরিচয় নিশ্চিত করেন।

ঘটনার পরের দিন আজ (সোমবার) অভিযুক্ত সুমন আবারও ওই এলাকায় অটোরিকশা নিয়ে এলে স্থানীয় জনতা তাকে চিনে ফেলে এবং চারপাশ থেকে ঘিরে ধরে গণধোলাই দেয়। এ সময় উত্তেজিত জনতা শাস্তিস্বরূপ তার পুরুষাঙ্গে মরিচ লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

চাটখিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্ত সুমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ

চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক: পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দিলো জনতা,

প্রকাশিত: 01:38:21 pm, Monday, 20 July 2026