Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

চাটখিলে শিক্ষকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও মারধর: থানায় অভিযোগ

চাটখিল প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামে শিক্ষকের স্ত্রী সুইটি ইসলাম (২৮)–কে ধর্ষণের চেষ্টা ও মারধর করার অভিযোগ উঠেছে একই বাড়ির এ কে এম আবদুল্লাহ মোতালেব (৫৫), তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সুইটি ইসলাম বৃহস্পতিবার দুপুরে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, সুইটি ইসলামের স্বামী হুমায়ুন কবির মল্লিকা দীঘির পাড় ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তিনি মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তার অনুপস্থিতির সুযোগে একই বাড়ির জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এ কে এম আবদুল্লাহ মোতালেব সুইটির ঘরে প্রবেশ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান।

চেষ্টায় ব্যর্থ হয়ে মোতালেব ঘর থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর তিনি তার স্ত্রী মরিয়ম বেগম (৪৮) ও মেয়ে সুমাইয়া আক্তার (২৫)–কে নিয়ে এসে সুইটি ইসলামকে ঘরের সামনে এলোপাতাড়ি মারধর করেন। মারধরের একপর্যায়ে মোতালেব ইট দিয়ে আঘাত করে সুইটির পায়ের নখ উপড়ে ফেলে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সুইটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা সরে যায়। পরে স্বামী হুমায়ুন কবির বাড়িতে ফিরে এসে আহত স্ত্রীকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ভাইস প্রিন্সিপাল এ কে এম আবদুল্লাহ মোতালেব অভিযোগ অস্বীকার করে বলেন, “অভিযোগটি সঠিক নহে।”

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অভিযোগ পেয়েছেন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাটখিলে শিক্ষকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও মারধর: থানায় অভিযোগ

প্রকাশিত: 06:02:38 pm, Sunday, 30 November 2025