ঢাকাThursday , ১৩ অগাস্ট ২০২৬
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাটখিল প্রতিনিধি-
অগাস্ট ১৩, ২০২৬ ১২:৪৭ pm
Link Copied!

নোয়াখালীর চাটখিলে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ বীন বেল্লাল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে চাটখিল পৌরসভার মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ বীন বেল্লাল চাটখিল পৌরসভার পূর্ব গোবিন্দপুর গনি সাহেব বাড়ির প্রবাসী বেল্লাল হোসেনের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ বীন বেল্লাল তার মায়ের সঙ্গে মঙ্গলবার ঢাকা থেকে চাটখিল পৌরসভার মুন্সিবাড়িতে নানার বাড়িতে বেড়াতে আসে। পরদিন বুধবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে সে নিখোঁজ হয়ে যায়।

পরে বাড়ির পাশে পুকুরের পাড়ে শিশুটির জুতা পড়ে থাকতে দেখে স্বজনরা সন্দেহ করেন। এরপর পুকুরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা হয়। দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: