Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

চাঁদাবাজির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে বিএনপি নেতা সহ তিনজন গ্রেফতার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চাঁদাবাজির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে বিএনপি নেতা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন— কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাবেক আব্দুল কাদের জসিম, তাঁর সহযোগী জাহাঙ্গীর ও সুজন।

আদালত সূত্রে জানা যায়, আদালতে হাজিরা দিতে গেলে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত প্রতিবেদনে তাদের চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য, উক্ত চাঁদাবাজির মামলাটি বাটইয়া ইউনিয়ন বিএনপির আরেক নেতা মহিউদ্দিন মহি দায়ের করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ

চাঁদাবাজির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে বিএনপি নেতা সহ তিনজন গ্রেফতার

প্রকাশিত: 05:14:22 pm, Sunday, 5 October 2025