ঢাকাMonday , 27 April 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চর এলাহীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা—বিভিন্ন অভিযোগ।

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়ন এলাকায় তাহমিনা আক্তার মিম (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাহমিনা আক্তার মিম হাফিজুর রহমানের মেয়ে এবং একই এলাকার সুজনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার আনুমানিক দুপুর ২টার দিকে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়। তবে ঘটনাটি নিয়ে ভিন্ন অভিযোগ তুলেছেন মেয়ের পরিবার।

নিহতের মা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো।

তিনি দাবি করেন, কয়েক মাস আগে তার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় স্বামীর মারধরের শিকার হন, যার ফলে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

এছাড়া সম্প্রতি মেয়ের নামে কিস্তি নেওয়ার জন্যও তাকে চাপ ও নির্যাতন করা হচ্ছিল।

তিনি আরও বলেন, “আমার মেয়ের মৃত্যুর ঘটনা দুপুরে ঘটলেও আমাদের জানানো হয় সন্ধ্যা ৬টার দিকে। আমার মেয়েকে হত্যা করা হয়ে থাকতে পারে।

আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: