Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

চট্রগ্রামের কর্নফুলী থেকে চুরি যাওয়া ৪১ দিন বয়সী এক শিশুকে নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার করেছে পুলিশ। মায়ের অনুপস্থিতির সুযোগে পূর্বপরিচিত এক নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নারী পালিয়ে যাওয়ায় তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উদ্ধার হওয়া শিশুটিকে কর্ণফুলী থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কর্ণফুলী থানার একটি বাসা থেকে ৪১ দিন বয়সী শিশুটিকে নিয়ে চলে যান ওই নারী। তিনি ওই ভবনের ভাড়াটিয়া ছিলেন এবং ভুক্তভোগী পরিবারের পূর্বপরিচিত হওয়ায় নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন।

ঘটনার সময় শিশুটির মা তার অন্য দুই সন্তানকে ওই নারীর কাছে রেখে কিছুক্ষণের জন্য বাজারে যান। পরে বাজার থেকে ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, ওই নারী শিশুটিকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন।

এরপর শিশুটির পরিবার কর্ণফুলী থানায় গিয়ে অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত নারীর অবস্থান শনাক্তে কাজ শুরু করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় তার সম্ভাব্য অবস্থান শনাক্ত করে নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালানো হয়।

অভিযান চালিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান অভিযুক্ত নারী। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই আমরা তাৎক্ষণিক অভিযানে নামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির সঠিক অবস্থান শনাক্ত করে সুবর্ণচর থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। চুরির সঙ্গে জড়িত নারীকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

প্রকাশিত: 09:16:24 am, Sunday, 13 September 2026