কোম্পানীগঞ্জের মুছাপুরে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও যুব সমাজকে বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বায়তুল আমান সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল প্রিমিয়ার লিগের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচ শনিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন সুমন, আব্দুর রহমান আবেদ, মোহাম্মদ এরশাদ, জহির আহমেদ, কাসওয়া পল্ট্রির স্বত্বাধিকারী আরিফুর রহমান। এছাড়াও খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা আবদুল মতিন, আবদুর রাজ্জাক নাসিম, বিশিষ্ট ব্যবসায়ী আল জাবেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও স্থানীয় যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি হলে তারা মাদক, ইভটিজিং ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
মুছাপুর কাবাব হাউজের স্বত্বাধিকারী ইমরান হাছান বলেন, “বর্তমান সময়ে যুব সমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, তেমনি সামাজিক বন্ধনও দৃঢ় করে। সেই চিন্তা থেকেই বায়তুল আমান সমাজ প্রতিবছর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে।”
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুছাপুর কাবাব হাউজ দল ও সাইমুন ফল বিতান। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে উভয় দলই দুইটি করে গোল করলে খেলা ২-২ গোলে ড্র হয়।
খেলা শেষে দর্শকরা আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
Dhaka
,
Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম
fa fa-square
জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি
fa fa-square
নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮
fa fa-square
কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
fa fa-square
সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার
fa fa-square
নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক
fa fa-square
কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক
fa fa-square
প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
fa fa-square
কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,
fa fa-square
কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক
কোম্পানীগঞ্জ মুছাপুরে বায়তুল আমান সমাজের উদ্যোগে ফুটবল প্রিমিয়ার লিগের উদ্বোধন
-
আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ - প্রকাশিত: 05:31:06 pm, Saturday, 16 May 2026
- 50 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়



























