ঢাকাThursday , 5 March 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে “কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এসোসিয়েশন (CEAA)” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬), পবিত্র রমজান মাসের ১৫ রমজান বিকাল ৫টায় বসুরহাট জিরো পয়েন্টস্থ নির্জর কনভেনশন হলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মু. শাহ আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল হাকীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার উত্তম চৌধুরী এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন।

অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক আর্কিটেক্ট শাহ নেওয়াজ রিয়াদ। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আবু জাফর।

অনুষ্ঠানের এক পর্যায়ে সাংস্কৃতিক পরিবেশনা করেন শিশু শিল্পী নাবিল, যা উপস্থিত অতিথিদের মাঝে ভিন্নমাত্রা যোগ করে।

সংগঠনের পক্ষ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা দুই নবীন সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

আয়োজকরা জানান, এই সম্মাননা তাদের পেশাগত জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন নির্মাণ ঠিকাদার, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: