ঢাকাMonday , 16 March 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে হেফজ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত,

এম.এস.আরমান-
March 16, 2026 3:03 pm
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আফরোজা হালিম হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় হেফজ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোডে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক এম. এস. আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্যা হ্যাভেন ফাউন্ডেশন’-এর নোয়াখালী জেলা সমন্বয়ক ও সমাজসেবক মাওলানা মোহাম্মদ নূরুল্যাহ লন্ডনী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা বেলায়েত হোসেন, সিরাজপুর দারুস সালাম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, সমাজ পরিচালনা পরিষদের সেক্রেটারি এছরাজুল হক মেম্বার, মারকাযুল আনছার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাহমুদ আনসারী এবং থানার হাট বাজারের ব্যবসায়ী মো. মাইনুদ্দীন চিশতী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আলী রোড মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোজ্জাম্মেল হোসেন, সুফ্ফা মডেল ও গার্লস মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আনোয়ার হোসেন, আফরোজা হালিম এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আলী আহমদ এবং বামনী বাজারের ব্যবসায়ী মো. ওমর ফারুক নওসাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শেষাংশে মাদ্রাসার হেফজ বিভাগ থেকে পবিত্র কোরআন মাজীদ মুখস্থ করে উত্তীর্ণ হওয়ায় তিনজন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হাফেজ হিসেবে গড়ে তোলায় মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আলী আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সঙ্গে ইফতার করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: