নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ আবদুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর ৪ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই বাড়ির আবদুল্লাহর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে শিশুটির মা তাকে রেখে ওয়াশরুমে যান। এ সময় জুনায়েদ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় সে।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা অয়ন দাস বলেন, হাসপাতালে আনার পর শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।


শাহাদাত হোসেন রাসেল 





















