Dhaka , Tuesday, 22 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা fa fa-square কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু fa fa-square কোম্পানীগঞ্জে মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ: আশ্বাসের পরও অপেক্ষায় উপকূলবাসী। fa fa-square নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান; তিন প্রতিষ্ঠানকে জরিমানা fa fa-square নোয়াখালীতে ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম fa fa-square হাতিয়ার জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২ fa fa-square সেনবাগে আ’লীগের মিছিল ও ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহার fa fa-square চুলার এসএস পাইপে লুকিয়ে ইয়াবা পাচার, নোয়াখালীতে ৬ হাজার পিসসহ গ্রেপ্তার ১ fa fa-square কোম্পানীগঞ্জে দরিদ্র ছাত্রীদের বিনামূল্যে কলেজে ভর্তির আহ্বান

নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান; তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী সদর উপজেলার হাসপাতাল রোড এলাকায় বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে খাবার হোটেল, কনফেকশনারি ও ফার্মেসিতে তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকারবিরোধী নানা অপরাধের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন জমিয়ে রাখা পোড়া তেল ব্যবহার করে খাবার প্রস্তুত, নিম্নমানের লবণ ব্যবহার এবং স্বাস্থ্যবিধি না মেনে খোলা অবস্থায় খাবার রাখার অভিযোগে মেসার্স মতিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা পোড়া তেল ধ্বংস করা হয়।

এছাড়াও অনুমোদনহীন ও লেবেলবিহীন প্রসাধনী সামগ্রী (কসমেটিকস) বিক্রি এবং বিদেশি পণ্যে নিজেদের ইচ্ছেমতো মূল্যের ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স ফুড পয়েন্ট নামের একটি কনফেকশনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মূল্য ট্যাগ লাগানোর গান (প্রাইজ ট্যাগ গান) জব্দ করে ধ্বংস করা হয়।

অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে মেসার্স মিজান ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্য এবং এএসআই কামালের নেতৃত্বে সুধারাম থানা পুলিশের একটি টিম অংশ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান; তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: 01:37:39 pm, Monday, 21 September 2026