Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

কোম্পানীগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত পুকুর থেকে মো. জসিম উদ্দিন (৪৮) নামে এক আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে নিখোঁজের ১০ ঘণ্টা পর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জসিম উদ্দিন মুছাপুর ইউনিয়নের ফরাজী বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন ওই এলাকার শাহীন উকিলের
(পরিত্যক্ত) মিয়া বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। রোববার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। রাতে এলাকাবাসী ও স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পরিত্যক্ত বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম নোয়াখালীর খবরকে জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের অভিযোগ ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ

কোম্পানীগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার

প্রকাশিত: 04:02:25 pm, Monday, 13 October 2025