ঢাকাThursday , 18 June 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার, দ্রুত আসামি গ্রেপ্তারের নির্দেশ।

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘটিত আলোচিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম তদারকি করেছেন নোয়াখালীর নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে তিনি কোম্পানীগঞ্জ থানা এলাকায় গত ১৫ জুন রাতে সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশ সুপার তদন্তের অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করে ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, নোয়াখালী জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ বদ্ধপরিকর।

উল্লেখ্য, গত ১৫ জুন রাতে কোম্পানীগঞ্জে পৃথক দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম জোরদার করেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: