ঢাকাSunday , 30 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে চায়ের দোকান থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Link Copied!

আমীর হোসেন জহিদ-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সবুজ খান (৫০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আবুল খায়েরের চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সবুজ খান মুছাপুর ইউনিয়নের আলম মহাজন বাড়ির নূরে আলমের ছেলে। পুলিশ জানায়, ২০১৮ সালের একটি সিআর মামলায় সবুজ খানকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই সুমন চন্দ দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতে আসামিকে আটক করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: