Dhaka , Monday, 7 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শ্রেণিকক্ষে অজ্ঞাত গন্ধ, জ্ঞান হারাল ২৫ শিক্ষার্থী fa fa-square কোম্পানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নিতে গিয়ে স্বজনদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া fa fa-square কোম্পানীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী fa fa-square জমি বিরোধ নিষ্পত্তির আশ্বাসে লাখ টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে fa fa-square অসুস্থ মুক্তিযোদ্ধাদের খোঁজ নিন, কোম্পানীগঞ্জের ইউএনও কে আবেগঘন আহ্বান মুক্তিযোদ্ধা সন্তানের, fa fa-square ভরা মৌসুমেও নোয়াখালীতে ইলিশের সংকট, চড়া দামে বিক্রি fa fa-square নোবিপ্রবির কোম্পানীগঞ্জের শিক্ষার্থী জান্নাতুলের জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ fa fa-square সেনবাগে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নিতে গিয়ে স্বজনদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫২টি ইয়াবাসহ মো. পিয়াস (৩৫) নামে এক যুবককে আটকের পর তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ঘিরে স্বজনদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আটক মো. পিয়াস ওই এলাকার আবুল হাশেমের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগে মাদক আইনে একটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে পিয়াস ও রাজু নামে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাদের ধাওয়া করেন। এ সময় রাজু পালিয়ে গেলেও পিয়াসকে স্থানীয়রা আটক করেন।

পরে তাকে রহমত নামে স্থানীয় এক ব্যক্তির দোকানে নিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫২টি ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। এ সময় স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক সংশ্লিষ্ট সহযোগীদের বিষয়ে তথ্য জানার চেষ্টা করেন।

খবর পেয়ে পিয়াসের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় স্থানীয়দের সঙ্গে তাদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিয়াসকে হেফাজতে নেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫২টি ইয়াবাসহ পিয়াসকে আটক করে।

তিনি জানান, পিয়াসের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে। নতুন করে তাকে আসামি করে রাতে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে মাদক আইনে আরও একটি মামলা করেছেন।

ওসি আরও জানান, নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পিয়াসকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে, ঘটনায় পালিয়ে যাওয়া রাজুর বিরুদ্ধেও কোম্পানীগঞ্জ থানায় পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি নুরুল হাকিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শ্রেণিকক্ষে অজ্ঞাত গন্ধ, জ্ঞান হারাল ২৫ শিক্ষার্থী

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নিতে গিয়ে স্বজনদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া

প্রকাশিত: 10:53:38 am, Monday, 7 September 2026