Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

কাতার প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্বামীর অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কাতার প্রবাসীর স্ত্রী সানজিদা জাহান সেতু নামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরকীয়া সম্পর্কের অভিযোগ এনে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্বামী কাতার প্রবাসী সাইফুল ইসলাম।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেউটি ইউনিয়নের কুমারঘরিয়া এলাকার মসজিদ বাড়ির মনির কন্টাক্টরের মেয়ে সানজিদা জাহান সেতুর সঙ্গে একই ইউনিয়নের বাগপাচড়া শহীদ রুহুল আমীন নগর এলাকার মোষাররফ হোসেনের ছেলে সাইফুল ইসলামের ২০২৫ সালের ১৪ ডিসেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে হয়।

বিয়ের প্রায় তিন মাস পর জীবিকার তাগিদে সাইফুল ইসলাম কাতারে চলে যান। এরপর গত ৬ জুলাই থেকে সানজিদা জাহান সেতুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্বামী সাইফুল ইসলামের অভিযোগ, সানজিদা জাহান সেতুর সঙ্গে উপজেলার পতিশ গ্রামের মো. টুটুলের ছেলে নিলয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি দাবি করেন, ওই সম্পর্কের জের ধরে সানজিদা নিলয়ের সঙ্গে চলে গেছেন।

যাওয়ার সময় তিনি প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৫ লাখ টাকা নিয়ে গেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত সানজিদা জাহান সেতু ও অভিযুক্ত নিলয়ের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

বিঃদ্রঃ প্রতিবেদনে উল্লেখিত পরকীয়া, অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়গুলো অভিযোগকারীর দাবি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগের সত্যতা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সাপেক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

কাতার প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্বামীর অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন

প্রকাশিত: 05:51:21 pm, Sunday, 26 July 2026