Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কবিরহাটে রডবোঝাই ট্রাক ডাকাতি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ও সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন মিশু (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সুন্দলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নুর উদ্দিন মিশু উপজেলার গঙ্গাপুর গ্রামের নুর আলম মানিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনায় কবিরহাট থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি নুর উদ্দিন মিশুর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

কবিরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি নুর উদ্দিন মিশুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা নুর উদ্দিন মিশুর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এ বিষয়ে নুর উদ্দিন মিশুর বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কবিরহাটে রডবোঝাই ট্রাক ডাকাতি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশিত: 07:31:13 am, Thursday, 3 September 2026