Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কবিরহাটে মাদক কারবারির ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা—তদন্তে পুলিশ

কবিরহাট প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (তারিখ) সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসতঘরের পেছনে একটি কড়ই গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
নিহত যুবকের নাম বেলায়েত হোসেন ওরফে মুন্সী (৩৫)। তিনি একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রফিক মিয়ার বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সী নিজ বসতঘর থেকে বের হন। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। শনিবার সকালে স্থানীয়রা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত মুন্সী পূর্বে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তবে কিছুদিন ধরে তিনি ওই পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন।
এদিকে নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। তাদের অভিযোগ, মুন্সীকে অন্য কোথাও পিটিয়ে হত্যা করার পর নারীদের ব্যবহৃত ম্যাক্সি ও ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কবিরহাটে মাদক কারবারির ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা—তদন্তে পুলিশ

প্রকাশিত: 02:45:58 pm, Saturday, 20 December 2025