ঢাকাThursday , 30 July 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

Link Copied!

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক বাক প্রতিবন্ধী যুবতীকে (২১) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই ভুক্তভোগী যুবতী ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে মেডিকেল রিপোর্টে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ একটি পিটিশন মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ভুক্তভোগীর মা জাহানারা বেগম (৪৭) ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। মামলায় কবিরহাট উপজেলার চর এলাহি ইউনিয়নের চর যাত্রা গ্রামের মোস্তফার ছেলে মো. ইউছুফকে (২৫) প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহানারা বেগম একজন হতদরিদ্র ও বিধবা নারী। তার মেয়ে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী। জীবিকার তাগিদে তিনি ভিক্ষাবৃত্তি ও অন্যের বাসায় কাজ করতেন এবং মাঝে মাঝে মেয়েকেও সঙ্গে নিয়ে যেতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ১০ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে খাস মন্ডলিয়া বাজারের দক্ষিণ-পূর্ব পাশে একটি সুপারি বাগানের কাছে ইউছুফ ভুক্তভোগী যুবতীর মুখে গামছা চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা কাউকে জানালে ভুক্তভোগী ও তার মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বিয়ের প্রলোভন ও টাকা-পয়সার লোভ দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।

পরবর্তীতে মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে জাহানারা বেগম স্থানীয় ফার্মেসি ও পরে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম করান। সেখানে চিকিৎসকরা জানান, ভুক্তভোগী যুবতী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

ঘটনাটি জানাজানি হলে গত ২৩ জুলাই খাস মন্ডলিয়া বাজারে স্থানীয়রা আসামির শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী মহল আসামিকে রক্ষায় ভুক্তভোগীর পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে এবং ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

খবরের সুত্রভোরের কাগজ,

https://www.bhorerkagoj.net/chittagong/795983

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: